বিশ্ব

ব্রাজিলে পাহাড়ধসে নিহত ৭, আহত অন্তত ৩২

ব্রাজিলের দক্ষিণপূর্বাঞ্চলীয় মিনাস গেরিয়াস প্রদেশে একটি হ্রদে ভ্রমণকারীদের নৌকার ওপর পাহাড় ধসে ৭ জন নিহত এবং অন্তত ৩২ জন আহত হয়েছেন। এ ছাড়া এখনও তিন জন নিখোঁজ রয়েছেন। [ খবর : বিবিসি ]

স্থানীয় সময় শনিবার সকাল ১১টায় ব্রাজিলের মিনাস গেরিয়াস প্রদেশের লেকটিতে এ ঘটনা ঘটে। ওই এলাকায় টানা বৃষ্টির কারণে পাহাড় ধসের ঘটনা ঘটেছে বলে সাংবাদিকদের বলেছেন দেশটির ফায়ার সার্ভিসের কর্মকর্তা লেফটেন্যান্ট পেড্রো আয়হারো।

ডুবুরিরা উদ্ধার কাজ চালাচ্ছেন। ফায়ার সার্ভিসের হেলিকপ্টারও উদ্ধারকাজে যুক্ত হয়েছে।এ ঘটনায় একটি নৌকা ডুবে গেছে। অন্য দুটি নৌকা সেখান থেকে নিরাপদে সরে আসতে সক্ষম হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button