আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী

আজ সারা দেশে উদযাপন হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)।
এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন ১৫ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।
১৪০০ বছর আগে এই দিনে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। আবার ৬৩ বছর বয়সে একই দিনে তিনি ইন্তেকাল করেন। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস হিজরি সালের ১২ রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হয়।
বাংলাদেশে দিনটি সরকারি ছুটির দিন এবং দেশের মুসলিমরা এ দিন বিশেষ ইবাদত করেন। দিনটি উপলক্ষে মিলাদ মাহফিল, আলোচনা ও কোরআন খতমসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়।
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বৃহস্পতিবার রাত থেকেই রাজধানী ঢাকাসহ সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদে মসজিদে ও বাসবাড়িতে কোরআন খতম ও জিকির আজগারের মাধ্যমে মহান রাব্বুল আল-আমিন ও তাঁর প্রিয় হাবিব মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর বিশেষ রহমত কামনা করেন।



