স্পোর্টেইনমেন্ট

আগামীকাল রাতে দেশে ফিরছেন সাকিব

নিষেধাজ্ঞা শেষে যুক্তরাষ্ট্র থেকে সাকিব আল হাসান দেশে ফিরছেন বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে ।

বুধবার (৪ নভেম্বর) বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ঢাকায় আসবেন সাকিব।

ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে পাওয়া নিষেধাজ্ঞা কেটে গেছে তার। আর তাইতো তিনি এখন মুক্ত।

শ্রীলঙ্কা সফরের প্রস্তুতির জন্য গত সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে ছয় মাস পর যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় এসেছিলেন সাকিব। বিকেএসপিতে প্রায় এক মাসের মতো অনুশীলন করেছেন। পরে শ্রীলঙ্কা সফর স্থগিত হওয়ায় সেপ্টেম্বরের শেষের দিকে আবার যুক্তরাষ্ট্রে ফিরে যান সাকিব।

Related Articles

Leave a Reply

Back to top button