স্পোর্টেইনমেন্ট

র‍্যাংকিংয়ের শীর্ষে ফিরলেন সাকিব আল হাসান

গত ২৯ অক্টোবর নিষেধাজ্ঞা মুক্ত হওয়ার পর প্রথম র‍্যাংকিং আপডেটেই নিজের শীর্ষস্থান ফিরে পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৭২ রেটিং পয়েন্টে এগিয়ে রয়েছেন এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার।

বুধবার ৪ নভেম্বর, দুপুরে সবশেষ হালনাগাদকৃত ওয়ানডে র‍্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। যেখানে শীর্ষ তিন স্থানে কোনো পরিবর্তন আসেনি। নিষেধাজ্ঞার আগে শীর্ষে ছিলেন সাকিব, এখনও তাই আছেন। তবে রেটিং খানিক কমে হয়েছে ৩৭৩, তবু দ্বিতীয় স্থানে থাকা মোহাম্মদ নাবীর চেয়ে ৭২ রেটিং এগিয়ে রয়েছেন তিনি।

তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার ক্রিস ওকস। এছাড়া র‍্যাংকিংয়ে নিজেদের মধ্যে জায়গা অদল-বদল করেছেন বেন স্টোকস (৪) ও ইমাদ ওয়াসিম (৫)। পরের চারটি অবস্থান আবার রয়েছে অপরিবর্তিত। এক ধাপ এগিয়ে সেরা চারে ঢুকেছেন জিম্বাবুয়ে শন উইলিয়ামস।

Related Articles

Leave a Reply

Back to top button