ভূরাজনীতি
আওয়ামী লীগ নেতা আবুল হাসনাত আর নেই

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল হাসনাত ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, আবুল হাসনাত দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।



