আইপিএলের ফাইনাল ম্যাচে বাদ পড়ছেন সাকিব ?

আইপিএলের ফাইনাল ম্যাচে বাদ পড়তে পারেন কলকাতা নাইট রাইডাসের (কেকেআর) তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে কেকেআর দলে ফিরতে পারেন আন্দ্রে রাসেল। এমনটাই ইঙ্গিত দিলেন কলকাতা দলের মেন্টর ডেভিড হাসি।
হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে শেষ কয়েকটা ম্যাচে খেলতে পারেননি রাসেল। রাসেল বাদ যাওয়ার পর সাকিব আল হাসানকে সেই দলে আনা হয়। এবং প্রতিটি ম্যাচেই দারুণ পারফরমেন্স দেখিয়েছে সাকিব। এখন প্রশ্ন হলো রাসেল ফিরলে কলকাতা দল থেকে কি তবে বাদ যাবে সাকিব ! কে বাদ পড়বেন, তা এখন পর্যন্ত স্পষ্ট নয়।
তবে ফাইনালে মহেন্দ্র সিংহ ধোনিদের বিরুদ্ধে রাসেল ফিরলে দল যে আরও শক্তিশালী হবে, তা বলাই যায়।
ডেভিড হাসি বলেন, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচের আগে বল করছিল রাসেল। ফাইনালে সে খেলতেই পারে।
তবে সাকিব সম্পর্কে ডেভিড হাসির মন্তব্য, সাকিব অবশ্যই আছে। ও খুব ভাল ক্রিকেটার। দুটি ম্যাচ জিতিয়েছে ও। সবাইকে পাওয়া যাবে ফাইনালে। দল নির্বাচনের সময় বেশ কঠিন পরীক্ষার মুখে পড়বে কোচ।
এখন তাই দেখার অপেক্ষা , কি পরিবর্তন আসতে চলেছে আইপিএলের ফাইনাল ম্যাচে।



