বাংলাদেশ

বায়তুল মোকাররম এলাকায় বিশৃঙ্খলার চেষ্টা, আটক ৫

অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা এড়াতে জুমার নামাজের আগে থেকেই বায়তুল মোকাররম এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্যের অবস্থান ছিলো।

এই নিরাপত্তা বলয়ের মধ্যেও জুমার নামাজের পর মিছিল বের করেন মুসল্লিরা। পুলিশ তাদের বায়তুল মোকাররম থেকে নাইটিংগেল মোড় পর্যন্ত মিছিলের অনুমতি দিলেও মুসল্লিরা কাকরাইল মোড়ে গিয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেন।এসময় পাঁচজনকে আটক করেছে ডিবি ও পুলিশ।

শুক্রবার (১৫ অক্টোবর) বিকেল পৌনে ৩টার দিকে দুজনকে আটক করে ডিবি। এর আগে পুলিশের হাতে আটক হন তিনজন।

এ ষিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) আব্দুল আহাদ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে মিছিলকারীদের জলকামান দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।

 

উল্লেখ, কুমিল্লায় গত ১৩ অক্টোবর সকালে একটি অপ্রীতিকর খবর ছড়ানোর পর থেকে চাঁদপুরসহ বিভিন্ন জেলায় উপাসনালয়ে হামলা ও সহিংসতার পরিপ্রেক্ষিতে সারাদেশেই বিজিবি মোতায়েন রয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button