অন্য খবর

পুত্রসন্তানের ছবি ও নাম প্রকাশ করলেন শ্রেয়া ঘোষাল

কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল ১১ দিন পরে সদ্যোজাত পুত্রসন্তানের নাম ও ছবি প্রকাশ করলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ।

গত ২২ মে পুত্রসন্তানের জন্ম দিয়েছিলেন শ্রেয়া ঘোষাল। ছেলের নাম রাখলেন দেবযান মুখোপাধ্যায় ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রেয়া লিখেছেন, ‘আমাদের জীবন বদলে দিয়েছে সে। আমি আর শিলাদিত্য এই অপূর্ব উপহারের জন্য কৃতজ্ঞ।’ তিনি জানালেন, মা ও বাবা হওয়ার অনুভূতি যে কী, তা শুধু তারাই জানে।

ছবিতে দেখা যাচ্ছে, শ্রেয়ার কোলে নবজাতক পুত্র দেবযান মুখোপাধ্যায়। পাশে দাঁড়িয়ে তার স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়। পুত্রের মুখ প্রকাশ করেননি যদিও। কিন্তু দেবযানের হাত পা নাড়ানোর ভঙ্গি, মাথাভর্তি চুল, সবই দৃশ্যমান।

গত ৪ মার্চ টুইটারে শ্রেয়া জানিয়েছিলেন, মা হতে চলেছেন তিনি। ২২ মে পুত্রসন্তানের জন্ম দিয়ে নেটমাধ্যমে গায়িকা লিখেছিলেন, ‘ঈশ্বরের কৃপায় শনিবার দুপুরে আমাদের পুত্রসন্তান হয়েছে। এমন অনুভূতি আগে কখনও হয়নি। শিলাদিত্য এবং আমি ভীষণ খুশি। আপ্লুত আমাদের পরিবারও’। সকলের প্রার্থনা এবং আশীর্বাদের জন্য ধন্যবাদ জানিয়েছিলেন তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button