Leadবিশ্বভূরাজনীতি

১১ দেশ নিয়ে সামরিক মহড়ার প্রস্তুতি ভারতের, নেই বাংলাদেশ

➤ প্রথমবারের মতো বন্ধুত্বপূর্ণ ১১ প্রতিবেশী দেশের সঙ্গে ‘প্রগতি’ নামের বহুজাতিক সামরিক মহড়ার আয়োজন করেছে ভারতীয় সামরিক বাহিনী।

তবে এই ১১ দেশের তালিকায় বাংলাদেশের নাম নেই। আগামী ১৮ মে থেকে ৩১ মে পর্যন্ত বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য মেঘালয়ে হবে এই যৌথ সামরিক মহড়া।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, এই মহড়ায় অংশ নিচ্ছে লাওস, মিয়ানমার, ভিয়েতনাম, সেশেলস, শ্রীলঙ্কা, ফিলিপাইন, নেপাল, মালদ্বীপ, মালয়েশিয়া, কম্বোডিয়া এবং ভুটান।

➤➤ এশীয় ভূরাজনীতিতে নতুন মোড়, ভারতে রাশিয়ার সেনাঘাঁটি

ভারতীয় সেনাবাহিনীর জনতথ্য (আইএসপিআর) বিভাগের অতিরিক্ত মহাপরিচালকের দপ্তর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় বলা হয়েছে, এই মহড়া আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে সহযোগিতার গুরুত্ব তুলে ধরবে।

ফাইল ছবি: রয়টার্স

এক্সবার্তায় আরও বলা হয়েছে, আসন্ন এ মহড়ার কেন্দ্রবিন্দু হলো বিদ্রোহ দমন ও সন্ত্রাসবাদ বিরোধী অভিযান। এ দুই ইস্যু মোকাবিলায় যৌথ প্রশিক্ষণ এবং প্রতিরক্ষা কূটনীতির ওপর জোর দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, এটি প্রতিবেশী ও ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে ভারতের ক্রমবর্ধমান প্রতিরক্ষা সম্পৃক্ততার একটি অংশ, যার মূল লক্ষ্য হলো সক্ষমতা বৃদ্ধি এবং যৌথ অভিযানের সামর্থ্য গড়ে তোলা।

➤➤ যুক্তরাষ্ট্রের আধিপত্য গুঁড়িয়ে শীর্ষে উঠছে চীন

এই মহড়া ভারতীয় সেনাবাহিনীর প্রশিক্ষণে দ্বিপাক্ষিক থেকে বহুপক্ষের অংশগ্রহণে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা করবে বলে ধারণা করা হচ্ছে।

টাইমস অব ইন্ডিয়া বলছে, মহড়ার পাশাপাশি এ আয়োজনের অন্যতম দুই দিনব্যাপী এ আয়োজনে ভারতীয় সেনাবাহিনীর সক্ষমতা তুলে ধরা হবে। সেই সঙ্গে আসিয়ান দেশগুলোর সঙ্গে অংশীদারত্ব জোরদার করা হবে।

নিউজ নাউ বাংলা/এফওয়াই/ জেডআরসি/ ‌০১ মে ২০২৬

Related Articles

Leave a Reply

Back to top button