স্পোর্টেইনমেন্ট

সেই ক্ষুদে ভক্তকে সময় দিলেন সাকিব

৬-৭ বছরের নাঈম শেখ নিজের নাম বদলে রেখেছেন সাকিবের নামে। প্রিয় অলরাউন্ডারের সঙ্গে দেখা করতে চেয়ে প্রতিদিন হাজির হতো মিরপুর স্টেডিয়ামে। সেই ভক্তের সঙ্গেই মঙ্গলবার (১৬ আগস্ট) সাক্ষাৎ করলেন সাকিব।
সাকিবের আসার খবরে প্রতিদিনের মতো মিরপুর স্টেডিয়াম গেটে দাঁড়িয়ে ছিল নাঈম শেখ। সাকিবের গাড়ি ঢুকতে দেখেই সামনে এসে দাঁড়ায় সে। সাকিবও ছোট্ট ছেলেটিকে দেখে কাছে ডেকে নিলেন। নাম জিজ্ঞেস করতেই নাঈমের উত্তর, ‘আমি সাকিব আল হাসান।’
নাঈমের মুখ থেকে কথা পড়ার আগেই সাকিবের প্রশ্ন, ‘আমার নাম রেখে দিলে কেন?’
উত্তরে ছেলেটি সাকিবের প্রতি ভালোবাসার কথা প্রকাশ করে। ভক্তের ভালোবাসা দেখে ভেতরে ডেকে নিলেন এই অলরাউন্ডার।
পরে তাকে সঙ্গে নিয়েই ইনডোরের নেটে অনুশীলনে নামেন সাকিব। নিজে ব্যাটিং অনুশীলন করার সময় এক ওভার বল করান নাঈমকে দিয়ে। ভক্ত জুনিয়র সাকিব এতে দারুণ খুশি। এরপর তার আবদার জানতে চাইলেন সাকিব। আবদার হিসেবে জুতা ও জার্সি চায় ছোট্ট নাঈম।
জাতীয় দলের ম্যাসাজম্যান সোহেল হোসেনকে শিশুর সঙ্গে করে দোকানে পাঠান সাকিব। তবে জুতা ও জার্সি নিম্নমানের হওয়ায় দিতে নিষেধ করেন টাইগার অলরাউন্ডার।
নাঈমকে ডেকে জানান, আগামীকাল সকাল ১১টায় নিজেই তাকে ২ জোড়া জুতা, ২ পিস জার্সি ও ২ পিস ট্রাউজার কিনে দেবেন।

Related Articles

Leave a Reply

Back to top button