বাংলাদেশ

চকবাজার অগ্নিকাণ্ডে নিহতদের প্রত্যেক পরিবার পেলো ২ লাখ টাকা করে

চকবাজারে অগ্নিকাণ্ডে নিহত ৬ শ্রমিকের পরিবারকে ২ লাখ টাকা করে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। শ্রমিক কল্যাণ তহবিল থেকে মঙ্গলবার (১৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এ চেক বিতরণ করা হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক গোকুল কৃষ্ণ ঘোষ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ঢাকা জেলার উপ-মহাপরিদর্শক মো. সালাহ উদ্দিনসহ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা মিটফোর্ড হাসপাতালে গিয়ে নিহত ছয় শ্রমিক- স্বপন সরকার, আব্দুল ওহাব, মো. বিল্লাল সরদার, মো. মোতালেব, মো. শরিফ ও রুবেল হিলালুরের পরিবারের হাতে সহায়তার চেক তুলে দেন।
এর আগে, সকালে শ্রম প্রতিমন্ত্রী সোমবারের মর্মান্তিক অগ্নি দুর্ঘটনায় চকবাজারের নিহত ৬ শ্রমিকের পরিবারকে ২ লাখ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা প্রদান করেন।
উল্লেখ্য, গত ১৫ আগস্ট দুপুর ১২টার দিকে চকবাজারে পলিথিন কারখানায় লাগে। দুপুর ২টা ২০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ছয়জনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।

Related Articles

Leave a Reply

Back to top button