Leadস্পোর্টেইনমেন্ট

জায়গা হয়নি রদ্রিগোর, নেইমারকে নিয়েই ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা

★ এবারের দল ঘোষণার সবচেয়ে বড় হাইলাইট হচ্ছে পোস্টার বয় নেইমার জুনিয়রের রাজকীয় প্রত্যাবর্তন। তবে পুরো ফুটবল বিশ্বকে চমকে দিয়ে স্কোয়াড থেকে বাদ পড়েছেন রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড রদ্রিগো, যা দল গঠনে বড় এক বিতর্কের জন্ম দিয়েছে।

➤ বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

সোমবার (১৮ মে) রিও ডি জেনিরোর ঐতিহাসিক ‌‘মিউজিয়াম অব টুমরো’-তে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সেলেসাওদের এই স্কোয়াড আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন দলটির প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

এবারের দল ঘোষণার সবচেয়ে বড় হাইলাইট হচ্ছে পোস্টার বয় নেইমার জুনিয়রের রাজকীয় প্রত্যাবর্তন। তবে পুরো ফুটবল বিশ্বকে চমকে দিয়ে স্কোয়াড থেকে বাদ পড়েছেন রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড রদ্রিগো, যা দল গঠনে বড় এক বিতর্কের জন্ম দিয়েছে।

দীর্ঘ আড়াই বছর পর হলুদ জার্সিতে নেইমার
২০২৩ সালের পর দীর্ঘ আড়াই বছর জাতীয় দলের বাইরে থাকার পর আবারও ব্রাজিলের ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সিতে ফিরছেন সান্তোসে খেলা নেইমার জুনিয়র। অভিজ্ঞ ও তরুণ প্রতিভার এক দারুণ মিশ্রণে গড়া হয়েছে এবারের স্কোয়াড।

আক্রমণভাগে নেইমারের সঙ্গী হিসেবে থাকছেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র, বার্সেলোনার রাফিনিয়া এবং লিওঁতে খেলা তরুণ তুর্কি এন্ড্রিক। তবে রদ্রিগোর অনুপস্থিতি আক্রমণভাগের গভীরতা নিয়ে কিছুটা চিন্তার ভাঁজ ফেলেছে সমর্থকদের কপালে।

কোচ কার্লো আনচেলত্তির অধীনে একমাত্র দল হিসেবে প্রতিটি বিশ্বকাপে অংশ নেওয়ার অনন্য রেকর্ডধারী ব্রাজিল এবার তাদের বহুল প্রতীক্ষিত ষষ্ঠ শিরোপা (হেক্সা) জয়ের মিশন নিয়ে মাঠে নামবে।

বিশ্বকাপে ব্রাজিলের গ্রুপ ও সময়সূচি
২০২৬ বিশ্বকাপে ‘গ্রুপ সি’-তে খেলবে ব্রাজিল। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে বসবে বিশ্বকাপের এই আসর। আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে কঠিন ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের বিশ্বজয়ের অভিযান।

বাংলাদেশ সময় অনুযায়ী গ্রুপ পর্বে ব্রাজিলের ম্যাচের সময়সূচি:

১৩ জুন, ২০২৬: ব্রাজিল বনাম মরক্কো (মেটলাইফ স্টেডিয়াম)

১৯ জুন, ২০২৬: ব্রাজিল বনাম হাইতি (লিনকন ফাইন্যান্সিয়াল ফিল্ড)

২৪ জুন, ২০২৬: স্কটল্যান্ড বনাম ব্রাজিল (হার্ড রক স্টেডিয়াম)

এক নজরে ব্রাজিলের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক: অ্যালিসন (লিভারপুল), এডারসন (ফেন্যারবাখচে), ওয়েবারটন (গ্রিমিও)।

রক্ষণভাগ: মার্কিনহোস (পিএসজি), গ্যাব্রিয়েল মাগালেস (আর্সেনাল), ব্রেমার (জুবেন্তাস), অ্যালেক্স সান্দ্রো (ফ্ল্যামেঙ্গো), দানিলো (ফ্ল্যামেঙ্গো), ডগলাস সান্তোস (জেনিত), ইবানেজ (আল-আহলি), লিও পেরেইরা (ফ্ল্যামেঙ্গো), ওয়েসলি (রোমা)।

মিডফিল্ড: কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), ব্রুনো গুইমারেস (নিউক্যাসল), লুকাস পাকেতা (ফ্ল্যামেঙ্গো), দানিলো (বোটফোগো), ফ্যাবিয়েনহো (আল-ইত্তিহাদ)।

আক্রমণভাগ: নেইমার জুনিয়র (সান্তোস), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রাফিনিয়া (বার্সেলোনা), এন্ড্রিক (লিওঁ), গ্যাব্রিয়েল মার্টিনেলি (আর্সেনাল), ইগর থিয়াগো (ব্রেন্টফোর্ড), লুইজ হেনরিকে (জেনিত), ম্যাথিউস কুনহা (ম্যানচেস্টার ইউনাইটেড), রায়ান (বোর্নমাউথ)।

নিউজ নাউ বাংলা/এফওয়াই/ জেডআরসি/ ‌১৯ মে ২০২৬

Related Articles

Leave a Reply

Back to top button