স্পোর্টেইনমেন্ট

হতাশার হারে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে নেমে, দক্ষিণ আফ্রিকার কাছে ৩২ রানে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

শনিবার নিউজিল্যান্ডের ডানেডিনের ইউনিভার্সিটি ওভাল মাঠে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ।

খেলার শুরুতে প্রথমে ব্যাট করে জাহানারা-ফারিহাদের তোপে এক বল বাকি থাকতে ২০৭ রানেই গুটিয়ে যায় প্রোটিয়ারা।

জবাবে ব্যাট করতে নেমে ৪৯.৩ বলে ১৭৫ রানে থেমে গেছে বাংলাদেশের নারী দল ।

ব্যাট হাতে শুরুটাও ভালোই করে বাংলাদেশ। দুই ওপেনার শামিমা সুলতানা ও শারমিন আখতার ৬৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন।

২০তম ওভারের তৃতীয় ডেলিভারিতে ২৭ রানে শামিমা আউট হলে বেশিক্ষণ টেকেননি শারমিনও। ৭৫ বলে ৩৪ রানের ধৈর্যশীল ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি।

এরপর থেকে নিয়মিত বিরতিতে উইকেটের পতন হতে থাকে বাংলাদেশের।

দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে সবচেয়ে বেশি সফল আয়াবঙ্গা খাকা। ১০ ওভারে ৩২ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেছেন তিনি।

৩৬ রান দিয়ে দুটি উইকেট পেয়েছেন মাসাবাতা ক্লাস। একটি করে উইকেট পেয়েছেন ইসমাইল ও মারিজেইন।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ৪৯ ওভার ৫ বল ২০৭/১০ (উলভার্ট ৪১, ক্যাপ ৪২, ট্রায়ন ৩৯, গুডল ১২, লিস ২৫, ডু প্রিজ ১৮,; জাহানারা ৯-১-২৮-২, তৃষ্ণা ১০-০-৩৫-৩, সালমা ৯-০-৪৬-১, ঋতু মণি ৯.৫-১-৩৬-২, রুমানা ৭-০-২৯-১)।

বাংলাদেশ: ৪৯ ওভার ৩ বল ১৭৫/১০ (শামিমা ২৭, শারমিন ৩৪, ফারজানা ৮, মুর্শিদা ০, রুমানা ২১, নিগার ২৯, সালমা ২, ঋতু ২৭; ইসমাইল ১০-০-৩৩-১, ক্যাপ ৯.৩-০-৩৭-১, খাকা ১০-৩-৩২-৪, ক্লাস ১০-১-৩৬-২)।

ফল: দক্ষিণ আফ্রিকা ৩২ রানে জয়ী।

প্লেয়ার অব দ্য ম্যাচ: আয়াবঙ্গা খাকা।

Related Articles

Leave a Reply

Back to top button