অন্য খবর

শ্বশুরের মৃত্যুর ঘটনায় রিয়াজের মামলা

ব্যবসায়ী ও চিত্রনায়ক রিয়াজের শ্বশুর আবু মহসিন খানের, ফেসবুক লাইভে এসে পিস্তল দিয়ে নিজের মাথায় গুলি করে ‘আত্মহত্যা’র ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) আবু মহসিন খানের জামাতা চিত্রনায়ক রিয়াজ ধানমন্ডি থানায় এ অপমৃত্যুর মামলাটি দায়ের করেন।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আবু মহসিন খানের মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তার মেয়ের জামাই চিত্রনায়ক রিয়াজ মামলাটি দায়ের করেছেন।

ফেসবুক লাইভে মৃত্যুর আগে দেনা-পাওনা এবং প্রতারণার বিষয়ে বেশ কিছু অভিযোগ করে গেছেন তিনি। এ বিষয়ে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, এমন প্রশ্নের জবাবে ইকরাম আলী বলেন, আমরা সব বিষয় তদন্ত করে দেখছি। পরবর্তী সময়ে এ বিষয়ে জানানো যাবে। এ ঘটনার জন্য যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Back to top button