স্পোর্টেইনমেন্ট

নেইমারের জন্য ভক্তের কান্ড

ভক্তদের জন্য নানা সময় বিপাকে পড়েন সেলিব্রেটিরা।

সম্প্রতি ব্রাজিল ফুটবল তারকা নেইমারের পায়ে পড়ে জুতা খুলে নেয়ার চেষ্টা করেন এক ভক্ত। ফলে দুই জুতা খুলে মোজা পরা অবস্থায় দাঁড়িয়ে ছিলেন ব্রাজিলিয়ান প্রিন্স খ্যাত এই তারকা।

বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে পোর্তো আলেগ্রেতে উপস্থিত হয়েছিল ব্রাজিল ফুটবল দল।

শনিবার (৫ মে) বাংলাদেশ সময় ভোরে এস্তাদিও বেইরা রিওতে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামে ব্রাজিল। ম্যাচের আগের দিন বাস থেকে নেমে হোটেলে প্রবেশ করছিলেন নেইমার। ঠিক এমন সময় বেশ কয়েকজন ভক্ত প্রিয় তারকার দিকে এগিয়ে যায়। নিরাপত্তারক্ষীরা চেষ্টা করে কয়েকজনকে রুখে দেন। তবে দুইজন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ফরেয়ার্ডের ওপর ঝাঁপিয়ে পড়ে।

নীল জ্যাকেট পরা এক তরুণী ২৯ বছর বয়সী নেইমারের সঙ্গে ছবি তোলার চেষ্টা করেন। নিরাপত্তারক্ষী তাকে টেনে নেয়ার সময় উল্লাস করতে থাকেন।

অন্যদিকে সাদা জ্যাকেট পরা তরুণ নেইমারের পায়ে পড়ে জুতা খুলে নেয়ার চেষ্টা করেন। ফলে দুই জুতাই খুলে মোজা পরা অবস্থায় দাঁড়িয়ে ছিলেন ব্রাজিলিয়ান প্রিন্স খ্যাত এই তারকা।

শেষ পর্যন্ত জুতা নিতে ব্যর্থ হয় ওই ছেলেটি। পাশে থাকা আরেক জনের সহায়তায় জুতা পরে হোটেলে প্রবেশ করেন তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button