বাংলাদেশ

ন্যূনতম ২০ শতাংশ পানির দাম বাড়াতে চায় ওয়াসা

ভর্তুকি কমাতে, ঢাকাতে পানির দাম ন্যূনতম ২০ শতাংশ বাড়াতে বাড়ানোর প্রস্তাব করেছে ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ।

বুধবার (৯ ফেব্রুয়ারি) কারওয়ান বাজারে ওয়াসা ভবনে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান।

তিনি বলেন, ‘আমাদের বোর্ড সভায় আমরা সর্বোচ্চ ৫ শতাংশ পানির দাম বাড়াতে পারি। আমরা চাই স্বয়ংসম্পূর্ণ হতে। তাই উৎপাদন খরচের সঙ্গে সমন্বয় করতে আমরা সর্বনিম্ন ২০ শতাংশ থেকে শুরু করে আরও বেশি শতাংশ পানির দাম বাড়ানোর প্রস্তাব করেছি। এতে করে সরকারের ভর্তুকি কমে আসবে।

তিনি আরো সরকার যদি এরচেয়েও বেশি বাড়তে চায় সেক্ষেত্রে ওয়াসার কোনো আপত্তি নেই। বর্তমানে আবাসিক ক্ষেত্রে প্রতি এক হাজার লিটার পানি সাধারণ মানুষকে ১৫ টাকা ১৮ পয়সায় কিনতে হচ্ছে। তবে এটার উৎপাদন খরচ প্রায় ২৫ টাকা।

এর আগে, গেল সোমবার (৭ ফেব্রুয়ারি) ওয়াসার বোর্ড সভায় পানির দাম বাড়ানোর প্রস্তাব করেছে ঢাকা ওয়াসা। তার আগে গত দুই বছরে দুবার আবাসিক ও বাণিজ্যিক পর্যায়ে পানির দাম বাড়িয়েছিল ঢাকা ওয়াসা। এবারও আরেক দফায় পানির দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

তবে বোর্ড সভায় ১৩ সদস্যদের বেশিরভাগই করোনাকালীন পানির দাম বাড়ানোর প্রস্তাবের বিরোধিতা করেন। ২০০৯ সালের পর থেকে এ পর্যন্ত মোট ১৪ বার ওয়াসার পানির দাম বাড়ানো হয়েছে।

অনুমোদন হলে, আগামী ১ জুলাই থেকে পানির নতুন দাম কার্যকর হবে।

Related Articles

Leave a Reply

Back to top button