বাংলাদেশ

শনিবার থেকে শুরু হচ্ছে করোনা ভাইরাস শনাক্তে অ্যান্টিজেন টেস্ট

আগামী শনিবার থেকে শুরু হচ্ছে  নতুন করোনা ভাইরাস শনাক্তে অ্যান্টিজেন পরীক্ষা । মন্ত্রণালয়ের অনুমোদনের আড়াইমাস পর এ পরীক্ষা শুরু হলো। স্বাস্থ্য অধিদফতর জানায়, ওইদিন থেকে গাইবান্ধা, মুন্সীগঞ্জ, পঞ্চগড়, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, যশোর, মেহেরপুর, সিলেট, জয়পুরহাট ও পটুয়াখালী জেলায় অ্যান্টিজেট টেস্ট শুরু হবে।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, অ্যান্টিজেন পরীক্ষার কার্যক্রম চালাতে ইতোমধ্যে চিকিৎসক, মেডিকেল টেকনোলজিস্টসহ ৩০ জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে ।

তিনি বলেন, ‘যেসব জেলায় আরটি-পিসিআর পরীক্ষার ব্যবস্থা নেই, সেসব জেলাকে অ্যান্টিজেট টেস্ট শুরুর জন্য বেছে নেয়া হয়েছে। দশটি জেলার অভিজ্ঞতা নিয়ে পরবর্তীতে অন্যান্য জেলাও ধাপে ধাপে এ কার্যক্রম শুরু করা হবে। যাদের মধ্যে পাঁচ থেকে সাত দিন ধরে করোনা ভাইরাসের উপসর্গ আছে, প্রাথমিকভাবে তাদের অ্যান্টিজেন পরীক্ষা করা হবে।’

Related Articles

Leave a Reply

Back to top button