স্টিভ জবসের চাকরির আবেদনপত্রের দাম আড়াই কোটি টাকা!

প্রযুক্তি প্রতিষ্ঠান ‘অ্যাপেল’র প্রতিষ্ঠাতা স্টিভ জবসের প্রথম চাকরির আবেদনপত্র, আবারও নিলামে দাম উঠেছে।
স্টিভ জবসের বয়স যখন ১৮ বছর, তখন একটি কোম্পানিতে চাকরির জন্য আবেদন করেছিলেন। স্টিভ জবসের জীবনে প্রথম ও শেষ চাকরির আবেদনপত্র, তাই দাম হাঁকা হয়েছে ৩ লাখ ৪৩ হাজার মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় হবে আড়াই কোটি টাকা! খবর: সিএনবিসি।
হাতে লেখা ওই আবেদনপত্রে স্টিভ জবস নিজেই জানিয়েছিলেন, তখনকার সময়ে তার কাছে মোবাইল ফোন ছিলো না। শুধু ছিল ড্রাইভিং লাইসেন্স।
এক পৃষ্ঠার চাকরির জন্য আবেদনপত্রটি ১৯৭৩ সালে লেখা হয়েছিল। আবেদনপত্রটিতে স্টিভ জবসের নাম লেখা ছিল ‘স্টিভেন জবস’ এবং ঠিকানায় লেখা ছিল ‘রিড কলেজ’। ১৯৭৩ সালে স্টিভ জবস রিড কলেজে পড়তেন।কাজের দক্ষতা হিসেবে তিনি উল্লেখ করেছিলেন ‘ইলেকট্রনিক্স প্রযুক্তি আর ডিজাইন ইঞ্জিনিয়ার’। গাড়ি চালানোর লাইসেন্স আছে কিনা এমন প্রশ্নে উত্তর ছিল ‘হ্যাঁ’।
এর আগেও বেশ কয়েকবার, স্টিভ জবসের চাকরির আবেদনপত্র নিলামে উঠেছে।



