ইকোবিজ

নতুন বছরে স্বর্ণের দাম বাড়লো ভরিতে ১৯৮৩ টাকা

এক মাসের ব্যবধানে দেশের বাজারে সব ধরণের স্বর্ণের দাম ভরিতে এক হাজার ৯৮৩  টাকা বেড়েছে। এতে ২২ ক্যারেটের প্রতি ভরির সর্বোচ্চ দাম পড়বে ৭৪ হাজার ৬৫০ টাকা।

তবে অপরিবর্তিত রয়েছে রূপার দাম।

মঙ্গলবার (৫ জানুয়ারি ) বাংলাদেশ জুয়েলারী সমিতির প্রেস বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর খবর গণমাধ্যমে জানানো হয়।

বুধবার  (৬ জানুয়ারি ) রাতে থেকে নতুন দামে বিক্রি হবে অলংকার তৈরির এই ধাতু। সবশেষ স্বর্ণের দাম কমানো হয়েছিল গেলো বছরের ১ ডিসেম্বর।

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, ২২ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৭৪ হাজার ৬৫০ টাকা। বুধবার পর‌্যন্ত এই মানের স্বর্ণের দাম রয়েছে ৭২ হাজার ৬৬৭ টাকা। ভরিতে দাম বেড়েছে এক হাজার ৯৮৩ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৭১ হাজার ৫০০ টাকা। বর্তমানে বিক্রি হচ্ছে ৬৯ হাজার ৫১৭ টাকা। টাকা। দাম বেড়েছে এক হাজার ৯৮৩ টাকা।

একই ভাবে ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৬২ হাজার ৭৫২ টাকা। বর্তমান দাম রয়েছে ৬০ হাজার ৭৬৯ টাকা। ভরিতে বেড়েছে এক হাজার ৯৮৩ টাকা।

Related Articles

Leave a Reply

Back to top button