বাংলাদেশ

গাইবান্ধা-৫ আসনে নৌকার মাঝি ছাত্রলীগের সাবেক সভাপতি রিপন

গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

শনিবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এ মনোনয়ন দেয়া হয়। মনোনয়ন বোর্ডের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।

গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন ছাড়াও দেশের ৬১টি জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চূড়ান্ত করতে এ সভা করা হয়।

গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে ১০ জন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তারা হলেন প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মেয়ে ও ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বি বুবলি, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান রিপন, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি, জিএম সেলিম পারভেজ, লুদমিলা পারভীন, এস এম শামসুল আরেফিন, মাহবুবুর রহমান, সুশীল চন্দ্র সরকার, আল মামুন ও উম্মে জান্নাতুল ফেরদৌস।

গাইবান্ধা-৫ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া ২৩ জুলাই যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

Related Articles

Leave a Reply

Back to top button