অন্য খবর

এফডিসিতে ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো শিল্পী সমিতি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) শ্রদ্ধা নিবেদন করেছে চলচ্চিত্র শিল্পী সমিতি।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে এফডিসিতে অবস্থিত স্থায়ী শহীদ মিনারে সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সেসময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, কার্যনির্বাহী সদস্য চিত্রনায়ক ফেরদৌস, অমিত হাসান, ইমন, কেয়া, জেসমিন আক্তার, নাদের খান, আজাদ খান, নানা শাহ্’সহ সমিতির অন্যান্য সদস্যরা।

তাদের সঙ্গে অংশ নিয়েছেন চিত্রনায়িকা নিপুণ আক্তারও।

Related Articles

Leave a Reply

Back to top button