স্পোর্টেইনমেন্ট

আজ রাতেই দেশে ফিরছেন সাকিব

সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে আবারো গুঞ্জন।

সোমবারই গুঞ্জন তৈরি হয়েছিল, ওইদিন নাকি ভোরে দেশে ফিরে এসেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। কিন্তু পরে জানা গেলো, এই গুঞ্জন সত্য নয়। যদি সাকিবের পারিবারিক সূত্র জানিয়েছে, আজই বাংলাদেশ সময় ভোরে নিউ ইয়র্ক থেকে বাংলাদেশের বিমানে উঠছেন দেশ সেরা এই ক্রিকেটার।

সে হিসেবে ঢাকার হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে আজ গভীর রাতে। ইমিগ্রেশন শেষ করতে করতে পার হয়ে যাবে মধ্যরাত। অফিসিয়ালি তার ফেরার তারিখ, ২ সেপ্টেম্বর।

২৮ অক্টোবর শেষ হবে তার নিষেধাজ্ঞার মেয়াদ। ২৯ অক্টোবর থেকে হয়ে যাবেন মুক্ত সাকিব।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইছে, নিষেধাজ্ঞা থেকে ফেরার পরপরই যেন তিনি মাঠে ফিরতে পারেন। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টেই যেন ফিরতে পারেন, সে লক্ষ্যে এখন থেকেই অনুশীলন শুরু করে দেবেন সাকিব। নিজেকে পুরোপুরি প্রস্তুত করতে তিনি অনুশীলন করবেন বিকেএসপিতে।

করোনা ভাইরাস সংক্রমণের একেবারে শুরুতেই যুক্তরাষ্ট্রে স্ত্রী-কন্যার কাছে চলে যান সাকিব। এবার তার ক্রিকেটে ফেরার পালা।

Related Articles

Leave a Reply

Back to top button