বাংলাদেশ

শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার রায় আজ

বর্তমান প্রধানমন্ত্রী ও সাবেক বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার রায় আজ বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী)।

গত ২৭ জানুয়ারী বিকালে ওই মামলার রায়ের দিন ধার্য করেন সাতক্ষীরা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হুমায়ুন কবির।

আদালত শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসএম মুনির বলেন, ওই ঘটনায় স্বাক্ষ্য প্রমাণ আমরা ভালভাবে উপস্থাপন করতে পেরেছি বলে আসামিদের কারাগারে পাঠিয়েছে আদালত। এই মামলায় একটি ঐতিহাসিক রায় হবে বলে আমি বিশ্বাস করি।

এছাড়া ওই মামলায় হাজির হওয়া বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ ৩৪ জন আসামীর জামিন বাতিল করে জেল-হাজতে পাঠিয়েছে আদালত।

উল্লেখ্য, ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা সদর হাসপাতালে ধর্ষিতা এক নারীকে দেখতে যান। ঢাকায় ফেরার পথে কলারোয়া বিএনপি অফিসের সামনে তার গাড়ি বহরে হামলা হয়। এরপর ২০১৫ সালের ১৭ মে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জনের নাম উল্লেখ করে ৩০ জনকে সাক্ষী করে সম্পূরক অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারি কর্মকর্তা শেখ সফিকুর ইসলাম।

Related Articles

Leave a Reply

Back to top button