স্পোর্টেইনমেন্ট

তামিমের বিশ্বরেকর্ড

বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল, দ্বিতীয়বারের মতো ক্রিকেট ইতিহাসের একমাত্র ব্যাটসম্যান হিসেবে নির্দিষ্ট কোনও দেশের হয়ে তিন ফরমেটেই সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন।

ওয়ানডে (৭৩৬০) এবং টি-টোয়েন্টিতে (১৭৫৮) আগে থেকেই বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তামিম। তবে টেস্টে মুশফিকুর রহিমের (৪৪১৩) থেকে ৮ রান পিছিয়ে থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নামেন তিনি। এবার সাদা পোশাকের শ্রেষ্ঠত্বও নিজের দখলে নিলেন এই বাহাতি ব্যাটসম্যান।

এক বছর পর টেস্টে ফিরেছে বাংলাদেশ। টস জিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে প্রথমে ব্যাটিংও নেয়। কিন্তু ব্যাট করতে নেমে শুরুতেই ফিরে গেছেন ওপেনার তামিম ইকবাল। তামিম ৯ রান করে কেমার রোচের বলে বোল্ড হন।

বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে উইন্ডিজ সিরিজ দিয়ে দীর্ঘদিন পরে টেস্টে ফিরেছে টাইগাররা। করোনাকালে বাংলাদেশের প্রত্যাবর্তনের এই সিরিজটি দর্শকহীন মাঠে আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

Related Articles

Leave a Reply

Back to top button