অন্য খবর

তামিল ভিলেন এবার ঢাকাই ছবিতে

বাংলাদেশের রুপালি পর্দায় এবার দেখা মিলবে,ভারতীয় তামিল ও তেলুগু সিনেমার দাপুটে খল অভিনেতা কবির দুহান সিংকে।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিজেই এমনটি জানিয়েছেন।

গতকাল এক টুইটে দুহান সিং লিখেছেন- ‘নতুন দেশ, নতুন জীবন, নতুন চরিত্র। আমি আমার গণ্ডি ছাড়িয়ে আমার ভিলেনীয় সীমা বাংলাদেশ পর্যন্ত ছড়াচ্ছি। এটা আমার ৪০তম, কিন্তু বাংলাদেশি হিসেবে প্রথম চলচ্চিত্র।’

বাংলাদেশি সেই ছবিটির নাম কিংবা নির্মাতা প্রসঙ্গে কোনও তথ্য দেননি তিনি। যদিও অনেকের ধারণা, বিগ বাজেটের আন্তর্জাতিক মানের কোনও ছবিতেই অভিনয় করতে যাচ্ছেন এ খল অভিনেতা।

২০১৫ সালে তেলেগু ভাষার ছবি ‘জিল’ এর মধ্য দিয়ে চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু করেন কবির দুহান সিং। তেলেগু ছবির পাশাপাশি তামিল ও কন্নড় ভাষার ছবিতেও নিয়মিত খল চরিত্রে অভিনয় করেছেন তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button