বাংলাদেশ

ঢাকায় এসেছেন ডেনমার্কের রাজকুমারী

ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন সোমবার (২৫ এপ্রিল) তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন।

সোমবার (২৫ এপ্রিল) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল।

ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ঢাকায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন তিনি। ঢাকা থেকে তিনি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। বাংলাদেশ সফরকালে তিনি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প ও সাতক্ষীরা যাবেন।

কক্সবাজার থেকে ঢাকায় এসে তিনি সাতক্ষীরা যাবেন। সেখানে জলবায়ু ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন। সেখানে সুন্দরবন ভ্রমণেও যাবেন।

বাংলাদেশ সফরকালে তিনি সরকারী – বেসরকারী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। আগামী ২৭ এপ্রিল তিনি ঢাকা ত্যাগ করবেন।

 

Related Articles

Leave a Reply

Back to top button