বিশ্ব

ওমিক্রন ‘জরুরি’ অবস্থা ঘোষণা যুক্তরাজ্যে

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, বরিস জনসন বলেন, ‘ওমিক্রনের একটি উত্তাল ঢেউ আসছে। আর এটা নিয়ে কারো কোনো সন্দেহ থাকা উচিত নয়। সেটি রোধে এই সপ্তাহ থেকে ইংল্যান্ডে ১৮ বছরের বেশি বয়সী সবাইকে টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হবে। ’

বরিস জনসন বলেন, ‘আমি ভয় পাচ্ছি যে, আমরা এখন নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সঙ্গে যুদ্ধে একটি জরুরি অবস্থার সম্মুখীন হচ্ছি। এটাও এখন স্পষ্ট যে, আমাদের সবার সুরক্ষার জন্য কেবল ভ্যাকসিনের দুটি ডোজ যথেষ্ট নয়। তবে সুসংবাদ হলো আমাদের বিজ্ঞানীরা আত্মবিশ্বাসী যে তৃতীয় ডোজ বা একটি বুস্টার ডোজ দিয়ে সুরক্ষা পাওয়া সম্ভব।

 

Related Articles

Leave a Reply

Back to top button