বিশ্ব
ইথিওপিয়ায় আশ্রয় শিবিরে হামলা, নিহত ৫৬, আহত ৩০

পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ার সংঘাতপূর্ণ তাইগ্রে অঞ্চলে বাস্তুচ্যুত লোকজনের একটি আশ্রয় শিবিরে বিমান হামলায় শিশুসহ ৫৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। শনিবার (৮ জানুয়ারি) স্থানীয় কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ত্রাণ সংস্থার দুই কর্মী এ তথ্য জানিয়েছেন।
স্থানীয় সময় শনিবার (৮ জানুয়ারি) তাইগ্রে পিপল’স লিবারেশন ফ্রন্টের ( টিপিএলএফ) মুখপাত্র গেটাচেউ রেডাও এক টুইট বার্তায় জানান, তারা কেন্দ্রীয় সরকারের সঙ্গে যুদ্ধ করছেন। প্রধানমন্ত্রী আবে আহমেদের নির্দেশে বাস্তুচ্যুত লোকজনের আশ্রয় শিবিরে ড্রোন হামলা চালানো হয়েছে এবং ৫৬ নিরীহ মানুষের প্রাণ গেছে বলে দাবি তার।
শুক্রবার (৭ জানুয়ারি) মধ্যরাতে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের শহর দেদেবিটে এ হামলা চালানো হয় বলে জানা গেছে।



