বাংলাদেশ

আগামী দুই দিন বৃষ্টি’র পূর্বাভাস

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী দু’দিন হালকা বৃষ্টির পর তাপমাত্রা কমে শীত বাড়তে পারে।

জানা গেছে, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

আগামী দু’দিন পর রাতের তাপমাত্রা কমে যেতে পারে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর।

বুধবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

Related Articles

Leave a Reply

Back to top button