বাংলাদেশ

৮ মার্চ আমিরাত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন আগামী ৮ মার্চ।

বুধবার (৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমিরাতের পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছে। আগামী ৮ মার্চ সফরের দিনক্ষণ ঠিক করা হয়েছে।

এ সফরে শ্রমবাজার, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন বিষয় দু’দেশের মধ্যে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

সেসঙ্গে দেশটির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি দুবাই এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনসহ আরও কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Related Articles

Leave a Reply

Back to top button