বাংলাদেশ

পরবর্তী আইজিপি হচ্ছেন র্যাবের ডিজি

বাংলাদেশ পুলিশের পরবর্তী মহাপরিদর্শক (আইজিপি) হতে যাচ্ছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

নতুন আইজিপি হিসেবে অনেকে আলোচনায় থাকলেও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদমর্যাদার আবদুল্লাহ আল-মামুন অনেকটাই এগিয়ে রয়েছেন।

জানা গেছে, আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে জানা গেছে।

বর্তমান আইজিপি বেনজীর আহমেদের চাকরির মেয়াদ ৩০ সেপ্টেম্বর শেষ হচ্ছে। এরপরই চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আইজিপির দায়িত্ব নেবেন। তিনি র‌্যাবের মহাপরিচালক পদে যোগদানের আগে সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। বিসিএস অষ্টম ব্যাচের এই কর্মকর্তা আগামী ১১ জানুয়ারি অবসরে যাওয়ার কথা। সূত্র: ইত্তেফাক।

Related Articles

Leave a Reply

Back to top button