ভূরাজনীতি

বিএনপি ভাইস-চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন আর নেই

না ফেরার দেশে চলে গেলেন বিএনপি’র ভাইস-চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)।

বুধবার রাত সাড়ে ৯ টায় গুলশানের নিজ বাসায় মারা যান তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৮৩ বছর।

বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইং-এর সদস্য শায়রুল করবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহ মোয়াজ্জেম হোসেন ১৯৩৯ সালের ১০ জানুয়ারি মুন্সীগঞ্জ জেলার দোগাছি গ্রামে জন্মগ্রহণ করেন। শাহ মোয়াজ্জেম হোসেন ছাত্র জীবন থেকেই রাজনিতির সাথে জড়িত ছিলেন।

তিনি ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন।

Related Articles

Leave a Reply

Back to top button