অন্য খবর

রমজানে শিল্পী সমিতির মাসব্যাপী আয়োজন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, পবিত্র রমজান মাস উপলক্ষে, মাসব্যাপী ইফতারের আয়োজন করেছে।

আজ শিল্পী সমিতির সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক এ তথ্য গণমাধ্যমকে জানান।

তিনি বলেন, আগে শুধু সদস্যদের জন্য এমন আয়োজন হয়ে থাকলেও এবার চলচ্চিত্রের সকল কলাকুশলীদের ইফতার করাবে শিল্পী সমিতি।

এফডিসি স্টাডিরুমে (সমিতির কার্যালয়) এই আয়োজন হবে।

বলেন, ‘শিল্পী সমিতির সদস্যরাই নন, সিনেমা সংশ্লিষ্ট সকলেই আমাদের সঙ্গে ইফতার করার সুযোগ পাবেন। এ জন্য ইফতারের ফান্ড বাড়ানো হয়েছে। আর এটি তৈরি করা হয়েছে সমিতির সক্রিয় কেবিনেট মেম্বারদের চাঁদার মাধ্যমে।’

ঈদকে সামনে রেখে উপহার সামগ্রীর ব্যবস্থাও করবে সমিতি। এটি সব সদস্যদেরই দেওয়া হবে। এছাড়া অসহায় শিল্পীদের জন্য বিশেষ সাহায্য থাকবে বলেও জানান শিল্পী সমিতির সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক।

Related Articles

Leave a Reply

Back to top button