বাংলাদেশ

বিশ্বখাদ্য কর্মসূচির সভাপতির দায়িত্ব পেলো বাংলাদেশ

প্রথমবারের মতো বিশ্ব খাদ্য কর্মসূচির (ডাব্লিউএফপি) সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) রোমভিত্তিক এ সংস্থার ৩৬ সদস্যের কার্যনির্বাহী বোর্ড, নিয়মিত অধিবেশনে সর্বসম্মতিক্রমে বাংলাদেশকে এক বছরের জন্য সভাপতি নির্বাচিত করে।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রোমের বাংলাদেশ দূতাবাস জানায়, ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং রোমের এফএও, ইফাদ ও ডব্লিউএফপি-তে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. শামীম আহসান সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

প্রেসিডেন্ট হওয়ার সুবাদে বাংলাদেশ এখন থেকে নির্বাহী বোর্ডে নেতৃত্বের মাধ্যমে দুর্যোগ মোকাবেলায় এবং বিদ্যমান কোভিড পরিস্থিতি বিবেচনায় বিশেষ করে সংঘাত-পীড়িত দেশগুলোতে ডব্লিউএফপি-র সহযোগিতা বৃদ্ধির সুযোগ পাবে।

Related Articles

Leave a Reply

Back to top button