স্পোর্টেইনমেন্ট

দ্বিতীয় দিনেও অবিক্রিত সাকিব

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামের দ্বিতীয় দিনেও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে কেনার জন্য আগ্রহ প্রকাশ করেনি কেউ।
টানা ২ দিনেও কোনো ফ্র্যাঞ্চাইজি নিলামে সাকিবকে কেউ কেনেন নি। ফলে নিলামে অবিক্রীত থাকেন সাকিব।

অথচ বিপিএলে দুর্দান্ত ফর্মে থাকায় ধারণা করা হচ্ছিল, নিলামে সাকিবকে নিয়ে কাড়াকাড়ি হবে। কারণ এবারের বিপিএলে বরিশাল ফরচুনের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছেন সাকিব। বাটে-বলে সমান পারফরমার তিনি। টানা ৫ ম্যাচে হয়েছেন সেরা।

নিলামে অবিক্রীত থাকায় তাই আইপিএলের ১৫তম আসরে খেলা হচ্ছে না বাংলাদেশ দলের তারকা অলরাউন্ডারের।

তবে শুধু সাকিবই নয়, অবিক্রীতের তালিকায় রয়েছে গেছেন ডেভিড মালান, ইয়ন মরগ্যান, মার্নাস ল্যাবুশেন, চেতেশ্বর পুরাজারা, অ্যারোন ফিঞ্চ, জিমি নিশাম, ইশান্ত শর্মা, শেলডন কটরেল, নাথান কাউল্টার নেইল, তাবরিজ শামসি, কাইস আহমেদ, ইশ সোধি, পিযুশ চাওলা, এভিন লুইস, অ্যালেক্স হেলস, রাশি ফন ডার ডুসেন, রহমানুল্লাহ গুরবাজ, গ্লেন ফিলিপস, বেন ম্যাকডারমট, বেন কাটিং, মার্টিন গাপটিল, রস্টোন চেজের মত ক্রিকেটাররা।

বাংলাদেশ থেকে এবার একমাত্র খেলোয়াড় হিসেবে আইপিএলে দল পেয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। তাকে প্রথমবারই ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে কিনে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।

Related Articles

Leave a Reply

Back to top button