বিশ্ব

জাস্টিন ট্রুডোকে পাথর মারলেন বিক্ষোভকারীরা

কানাডার জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী প্রচারের জন্য অন্টারিও লন্ডনে গিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এই প্রচারনার সময় তাকে লক্ষ্য করে পাথর ছুড়ে মারেন বিক্ষোভকারীরা।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, পরিদর্শনের পর নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহৃত বাসে ফিরছিলেন ট্রুডো। এ সময় তাকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করা হয়।

ঘটনার পর জাস্টিন ট্রুডো উপস্থিত সাংবাদিকদের বলেন, পাথর নিক্ষেপের কারণে তিনি কাঁধে আঘাত পেয়ে থাকতে পারেন।

দেশটির বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা এরিন ও’টুল পাথর নিক্ষেপের ঘটনাকে ‘জঘন্য’ বলে উল্লেখ করেছেন। টুইটারে তিনি বলেন, রাজনৈতিক সহিংসতা কখনই সমর্থনযোগ্য নয়। মিডিয়াকে ভয় দেখানো, হয়রানি ও সহিংসতা থেকে আমাদের মুক্ত থাকতে হবে।

কানাডার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২০ সেপ্টেম্বর।

 

Related Articles

Leave a Reply

Back to top button