Leadবিশ্ব

ইতিহাস গড়ে তামিলনাড়ুর নয়া মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়

★ সব জল্পনার অবসান ➤ রোববার (১০ মে) সকালে চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে এক আনুষ্ঠানিকতার মাধ্যমে তিনি শপথ গ্রহণ করেন। এর মধ্য দিয়ে ১৯৬৭ সালের পর এই প্রথম ডিএমকে বা এআইএডিএমকের বাইরের কোনো নেতা রাজ্যের শাসনভার গ্রহণ করলেন।

➤ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজনীতিতে টানা ছয় দশকের দ্রাবিড় দলগুলোর আধিপত্যের অবসান ঘটিয়ে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অভিনেতা ও তামিলাগা ভেট্টিরি কাঝাগাম (টিভিকে) প্রধান সি. জোসেফ বিজয়।

রোববার (১০ মে) সকালে চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে এক আনুষ্ঠানিকতার মাধ্যমে তিনি শপথ গ্রহণ করেন। এর মধ্য দিয়ে ১৯৬৭ সালের পর এই প্রথম ডিএমকে বা এআইএডিএমকের বাইরের কোনো নেতা রাজ্যের শাসনভার গ্রহণ করলেন।

সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজয়ের দল টিভিকে ১০৮টি আসনে জয়লাভ করে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮টি আসনের ‘ম্যাজিক ফিগার’ অর্জন করতে গত কয়েকদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তাদের আলোচনা চলে।

➤➤ ইতিহাস সৃষ্টি করে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

শনিবার রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের কাছে জমা দেওয়া সমর্থনপত্রে বিজয় জানান, কংগ্রেসের ৫ জন, ভিসিকের ২ জন, সিপিআই-এর ২ জন, সিপিআইএম-এর ২ জন এবং আইইউএমএল-এর ২ জন বিধায়ক তাকে সরকার গঠনে সমর্থন দিয়েছেন।

বিজয় নিজে দুটি আসনে জয়ী হওয়ায় নিয়ম অনুযায়ী তাঁকে একটি আসন ছেড়ে দিতে হবে। ফলে, বর্তমানে বিধানসভায় এই জোটের মোট বিধায়ক সংখ্যা দাঁড়িয়েছে ১২০ জনে।

রাজ্যপালের সঙ্গে চার দফা বৈঠকের পর এই সরকার গঠনের পথ প্রশস্ত হয়। রাজভবনে যাওয়ার সময় বিজয়ের সঙ্গে টিভিকের জ্যেষ্ঠ নেতা কে. এ. সেনগোট্টাইয়ান এবং আধভ অর্জুনা উপস্থিত ছিলেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে ডিএমকের সঙ্গে দীর্ঘদিনের জোট ভেঙে কংগ্রেসের টিভিকে-কে সমর্থন জানানোর সিদ্ধান্ত রাজ্যের রাজনৈতিক সমীকরণ বদলে দিয়েছে।

➤➤ পশ্চিমবঙ্গে শুভেন্দুর শপথ শনিবার, বিজয়ের ‘অনিশ্চিত’

রোববার সকালে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আয়োজিত বিজয়ের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে তার অগণিত কর্মী-সমর্থকদের পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিজয় তার নতুন মন্ত্রিসভা এবং সরকারের প্রাথমিক কর্মপরিকল্পনা ঘোষণা করবেন বলে ধারণা করা হচ্ছে। তবে সাংবিধানিক নিয়ম অনুযায়ী, আগামী বুধবারের (১৩ মে) মধ্যে বিধানসভায় নতুন সরকারকে তাদের সংখ্যাগরিষ্ঠতা (ফ্লোর টেস্ট) প্রমাণ করতে হবে।

নিউজ নাউ বাংলা/ এফওয়াই/ জেডআরসি/ ১০ মে ২০২৬

Related Articles

Leave a Reply

Back to top button