স্পোর্টেইনমেন্ট

ড্রেসিংরুমে টাইগারদের বাঁধভাঙা উল্লাস, ভিডিও ভাইরাল

টাইগারদের দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়াকে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছে বাংলাদেশ। যা দেশের ক্রিকেট ইতিহাসে এক ঐতিহাসিক অর্জন।

এ অর্জনে ড্রেসিংরুমে ‘আমরা করবো জয়’ গানটি গেয়েছে নিজেদের অন্যকে আরো কয়েকগুন বাড়িয়ে তুলেছে ক্রিকেটাররা।

ড্রেসিংরুমে টেবিল, আসবাব চাপড়িয়ে জেতার পর উল্লাস শুরু করে টিম টাইগার্স। নাচা শুরু করেন তারা। চিৎকার, হইচই, হর্ষধ্বনিতে মুখোরিত হয়ে ওঠে ড্রেসিংরুম। কাঁধে কাঁধ মিলিয়ে ‘আমরা করব জয়’ গান তো ছিলই। ব্যাট নিয়ে বাদ্য বাজান সোহান। সঙ্গে তাল মেলান শরিফুল, মোস্তাফিজ। আলিঙ্গনে জড়িয়ে শুভেচ্ছা বিনিময় করেন অনেকেই।

এ সময় স্টাফরাও, টাইগারদের উল্লাসে যোগ দেন।

আর সেই ভিডিওটি তাসকিন আহমেদ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজ থেকে শেয়ার করেন। ঊনপঞ্চাশ সেকেন্ডের সেই ভিডিও ভাইরাল হয়ে যায় মুহূর্তেই।

Related Articles

Leave a Reply

Back to top button