বিশ্ব

চীনে প্রশিক্ষণ কেন্দ্রে অগ্নিকাণ্ডে নিহত ১৮

চীনের হেনান প্রদেশে একটি মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। শুক্রবার স্থানীয় সময় রাত ৩টার দিকে আগুন লাগে।

অগ্নিকাণ্ডের পরেই তা নিভিয়ে ফেলা হয় বলে ঝেচেং এলাকার স্থানীয় সরকারের ওয়েবসাইটে দেওয়া বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

আহত ১৬ জনের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মার্শাল আর্ট কেন্দ্রটির নাম জানানো হয়নি।

Related Articles

Leave a Reply

Back to top button