বিশ্ব

পশ্চিমবঙ্গে চতুর্থ দফায় ভোটগ্রহণ শুরু

পশ্চিমবঙ্গে শুরু হয়েছে, বিধানসভা নির্বাচনে চতুর্থ দফার ভোটগ্রহণ। সূত্র আনন্দবাজার।

শনিবার (১০ এপ্রিল) সকাল থেকে পাঁচ জেলার ৪৪টি আসনে এই ভোটগ্রহণ শুরু হয়েছে।

খবরে বলা হয়, আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এই পাঁচ জেলায় চতুর্থ দফায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই জেলাগুলোতে একাধিক গুরুত্বপূর্ণ আসন রয়েছে, প্রার্থী হিসেবে রয়েছেন একঝাঁক তারকারও। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করা রাজীব ব্যানার্জি, রথিন চক্রবর্তী, বৈশালীর ভাগ্যপরীক্ষা হবে আজ। এছাড়াও এই দলে রয়েছেন আলোচিত বিজেপি প্রার্থী পশ্চিম বেহালার শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও পূর্ব বেহালার পায়েল সরকার, লকেট চট্টোপাধ্যায়।

তাদের বিরোধিতা করবেন তৃণমূল প্রার্থী কাঞ্চন মল্লিক, ইন্দ্রনীল সেন, রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, আরেক মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, সাবেক মেয়র রথীন, রত্না চট্টোপাধ্যায়, লাওস কুজুর প্রমুখ। সব মিলিয়ে চতুর্থ দফার এই নির্বাচনটি হেভিওয়েট নির্বাচন হতে যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Back to top button