বাংলাদেশ

বিএনপি ক্ষমতায় যেতে চোরাগলি খুঁজছে: কাদের

আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন অন্যের উপর ভর করে ক্ষমতায় যেতে অন্ধকারের চোরাগলি খুঁজছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।

বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) ওবায়দুল কাদের লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন অন্যের উপর ভর করে ক্ষমতায় যেতে অন্ধকারের চোরাগলি খুঁজছে।

ধর্মীয় সহনশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ার করে দিয়ে ওবায়দুল কাদের বলেন, মীমাংসিত বিষয় নিয়ে আপোষ করার কোনো সুযোগ নেই।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, শান্তিপূর্ণ আন্দোলন বা সমাবেশ করলে সরকার কোনো বাধা দেবে না, তবে আন্দোলনের নামে অশান্তি সৃষ্টি করলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে।

দলে মনোনয়ন নিয়ে বাণিজ্য করা থেকে বিরত থাকার কথা বলেন ওবায়দুল কাদের।

দলীয় নেতাকর্মীদের সাবধান করে দিয়ে ওবায়দুল কাদের বলেন, যেকোনো নেতিবাচক ঘটনায় দলের ও সরকারের ইতিবাচক অর্জনগুলো যেন ম্লান না হয় সেদিকে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।

Related Articles

Leave a Reply

Back to top button