স্পোর্টেইনমেন্ট

আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হলোনা, যুক্তরাষ্ট্রেই ফিরে যাচ্ছেন সাকিব

স্থগিত করা হয়েছে বাংলাদেশের আসন্ন শ্রীলঙ্কা সফর। দেশটির বিপক্ষে তিন ম্যাচের টেস্ট খেলতে যাওয়ার কথা ছিলো টাইগারদের। আর এর মাধ্যমেই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা ছিলো সাকিব আল হাসানের। কিন্তু সেই অপেক্ষার মাত্রাটা বেড়ে গেলো।

আইসিসির এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিবও খেলায় ফিরতে পারতেন এ সিরিজে। তবে স্থগিত হওয়ায় এখন যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন দেশ সেরা এই অলরাউন্ডার।

শ্রিলংকার সিরিজকে ঘিরেই যুক্তরাষ্ট্র থেকে ফিরে বিকেএসপিতে অনুশীলন শুরু করেছিলেন সাকিব। তবে শ্রীলঙ্কায় ক্রিকেটারদের কোয়ারেন্টিন নিয়মের কারণে বিসিবি সফর করতে অনীহা জানায়। আর তাই সাকিবও যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন। জানা যায়, বৃহস্পতিবার (০১ অক্টোবর) দিবাগত রাত ৩:৪৫ মিনিটে সাকিব যুক্তরাষ্ট্রের ফ্লাইট ধরবেন।

 

Related Articles

Leave a Reply

Back to top button