যুক্তরাষ্ট্র মিশিগান স্টেট যুবলীগের উদ্যোগে শোক দিবসের নানা আয়োজন

যুক্তরাষ্ট্র মিশিগান স্টেট যুবলীগের উদ্যোগে শোক দিবসের নানা আয়োজন
নিউজ নাউ বাংলা ডেস্কঃ যুক্তরাষ্ট্র মিশিগান স্টেট যুবলীগের উদ্যোগে, সর্বপ্রথম স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থায়ী ভাবে স্থাপন ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মিলাদ, দোয়া মাহফিল, আলোচলা সভা ও কাঙ্গালীভোজের আয়োজন করে।
মিশিগান স্টেট যুবলীগ সভাপতি রাজেল তালুকদার ও সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ গুলজারের নেতৃত্বে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন মিশিগান স্টেট আওয়ামীলীগ মহানগর আওয়ামীলীগ স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশিগান আওয়ামীলীগের সভাপতি জনাব ফারুক আহমদ চান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আবু আহমদ মুসা, সাধারন সম্পাদক মিশিগান ষ্টেট আওয়ামীলীগ, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্হিত ছিলেন জনাব আলফু কামালী, মোঃ আবুল হোসেন সোলাইমান সহ সভাপতি মিশিগান ষ্টেট আওয়ামীলীগ, আরো উপস্হিত ছিলেন সহ সভাপতি মাহবুব রাব্বিখান, সহ সাধারণ সম্পাদক খালেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক দিলোয়ার আনসারী পাভেল, সমবায় বিষয়ক সম্পাদক, সফিকুল ইসলাম আহমেদ উপদেষ্টা, সাহেদ আহমদ আনসারী উপদেষ্টা, নুরুল আমিন মানিক উপদেষ্টা, মঞ্জুর খান উপদেষ্টা, মস্তফা আল্লামা উপদেষ্টা, অপু বড়ুয়া উপদেষ্টা যুক্ত রাষ্ট্র মিশিগান আওয়ামীলীগ। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মিশিগান মহানগর আওয়মীলীগ সহ-সভাপতি ও মিশিগান যুবলীগের প্রতিষ্টাতা সাবেক সভাপতি আজাদ খান, সহ সভাপতি তুহিন চৌধুরী যুগ্ন-সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা মিজান মিয়া জসীম, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ। আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মকবুল হোসেন জাবেদ সাংগঠনিক সম্পাদক সিলেট জেলা সেচ্ছাসে্ক লীগ। আওলাদ হোসেন মামুন সভাপতি মিশিগান স্টেট ছাত্রলীগ, এ জে পাশা সহ সভাপতি, রিবু চৌঃ সাধারণ সম্পাদক, মিশিগান ষ্টেট ছাত্রলীগ।



