ভূরাজনীতি

ত্যাগের শক্তি হোক জীবনযুদ্ধে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়: কাদের

পবিত্র ঈদুল আজহার ত্যাগের শক্তি জীবনযুদ্ধে ঘুরে দাঁড়ানোর প্রবল প্রত্যয় হোক- এমনই প্রত্যাশা ব্যক্ত করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।

শনিবার (১ আগস্ট) সকালে সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এমন প্রত্যয় ব্যক্ত করেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের মুখে হাসি ফোটাতে প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছেন। ঈদের এই সময়ে তাঁর জন্য দেশবাসীর কাছে দোয়া চাইছি। যেন সবাইকে নিয়ে বঙ্গবন্ধুকন্যা সুস্থতার সঙ্গে দেশকে সমৃদ্ধির সোনালী দিগন্তে এগিয়ে নিয়ে যেতে পারেন।’

করোনা ভাইরাসের বিরুদ্ধে সম্মুখ সারির লড়াইয়ে যারা প্রান্ত হারিয়েছেন তাদেরকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘যারা এখনও দিনরাত সেবাকে ব্রত করে পরিবার থেকে দূরে রয়েছেন তাদের প্রতিও দেশবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।’

সেতুমন্ত্রী আরও বলেন, ‘যারা ঈদ উদযাপনে গ্রামে বা শহরে আছেন তাদের সবাইকে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সর্বোচ্চ সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানাচ্ছি।’

এসময় যানজটে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যেসব ঘরমুখো যাত্রী ভোগান্তিতে পড়েছেন তাদের দুঃখ প্রকাশ করেন ওবায়দুল কাদের।

Related Articles

Leave a Reply

Back to top button