বাংলাদেশ

ভারতীয় মিত্রবাহিনীর স্মরণে মৈত্রীস্তম্ভ উদ্বোধন

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া: মুক্তিযুদ্ধে আত্মদানকানী মিত্র বাহিনীর সদস্যদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মিত মৈত্রীস্তম্ভের উদ্বোধন করা হয়েছে৷ বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক মো. আবু সাঈদ স্মৃতিস্তম্ভটির উদ্বোধন করেন। পরে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

একাত্তরের মুক্তিযুদ্ধে ভারতীয় মিত্রবাহিনীর আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে আশুগঞ্জের কামাউড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে মৈত্রীস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেয় বিগত আওয়ামীলীগ সরকার। এটি নির্মাণে ব্যয় হয়েছে ৭২ কোটি টাকা।

উদ্বোধন শেষে জেলা প্রশাসক মো. আবু সাঈদ মৈত্রীস্তম্ভটি ঘুরে দেখেন। এরপর এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। মৈত্রীস্তম্ভ পরিদর্শনে দর্শনার্থীদের জন্য টিকেটের মূল্য যথাক্রমে ২০ ও ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ সময় জেলা প্রশাসকের সঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন চন্দ্র দে ও আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ারসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

মুক্তিযুদ্ধে পাকবাহিনীর সঙ্গে লড়াইয়ে মুক্তিবাহিনীর সঙ্গে ভারতীয় মিত্রবাহিনীর সদস্যরাও যোগ দেন। যুদ্ধে ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন এলাকায় ১ হাজার ৬৬১ জন ভারতীয় সৈন্য নিহত হন।

নিউজ নাউ বাংলা/ এফওয়াই/ জেডআরসি/ ১৩ আগস্ট ২০২৬

Related Articles

Leave a Reply

Back to top button