বাংলাদেশ
সৌদিতে আজ থেকে শুরু পবিত্র মাহে রমজান

আজ শুক্রবার থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে শুরু হবে পবিত্র মাহে রমজান। করোনাভাইরাসের কারণে সৌদি আরবের মুসল্লিরা এবার ঘরে তারাবিহ নামাজ পড়বেন।
কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে এবারে এক ভিন্ন আমেজে শুরু হচ্ছে পবিত্র কোরআন শরিফ নাজিলের এই মাসটি। এরই মধ্যে মসজিদে নববি এবং মসজিদুল হারামে এতেকাফ নিষিদ্ধ করা হয়েছে।
এই প্রথম এ দুটি মসজিদে তারাবিহ নামাজ সীমিত পরিসরে ১০ রাকাত করে আদায় করা হবে। বিগত বছরগুলোতে এখানকার মসজিদগুলোতে খতমে তারাবিহ পড়ানো হতো। লাইলাতুল কদদের মধ্যেই খতমে তারাবিহ আদায় করতেন ইমামরা।



