করোনায় আক্রান্ত দেশের ১৭০ চিকিৎসক

চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফোরাম (বিডিএফ) এর তত্থ অনুযায়ী, দেশের ১৭০ জন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সংগঠনের প্রধান সমন্বয়ক ডা. নিরুপম দাশ জানান, ২০ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৭০ জন চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নার্সসহ অন্য স্বাস্থ্যকর্মীদের সংখ্যা এর বাইরে।
বিডিএফের তথ্যানুযায়ী,
* ঢাকা বিভাগে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৪৩ চিকিৎসক।
এর মধ্যে সরকারি হাসপাতালে আক্রান্ত হয়েছেন ৯৪ জন, বেসরকারি হাসপাতালগুলোতে ৩৩ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৮ জন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ৮ জন।
* ময়মনসিংহ বিভাগে সরকারি হাসপাতালগুলোতে আক্রান্ত হয়েছেন ৭ জন
* চট্টগ্রাম বিভাগে আক্রান্ত হওয়া ৭ জন
* রংপুর বিভাগে আক্রান্ত হয়েছেন ৩ জন
* খুলনা বিভাগে আক্রান্ত হয়েছেন ৩ জন
* বরিশাল বিভাগে আক্রান্ত হয়েছেন ৬ জন
* সিলেট বিভাগে আক্রান্ত হয়েছেন ১ জন চিকিৎসক।



