বাংলাদেশ
করোনায় আক্রান্ত হয়ে সিলেট মেডিকেলের সহকারী অধ্যাপকের মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মইন উদ্দিনের মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সকাল ৮টার দিকে ঢাকার রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে ডা. মইন সিলেট মেডিকেলের একজন ডাক্তার ছিলেন। গতকাল রাতেও তিনি ভালো ছিলেন। কিন্তু আজ সকালে হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ে। এরপর সকাল ৮টার দিকে তিনি মারা যান।



