বাংলাদেশ

আওয়ামী লীগের নতুন সভাপতিমণ্ডলীর প্রথম সভা আজ

আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলের পর দলটির নতুন সভাপতিমণ্ডলীর প্রথম সভা আজ সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত হবে।

রবিবার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন দলের সভাপতি শেখ হাসিনা।

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, গত শনিবার আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে নতুন যে কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button