বিশ্ব

৯/১১ শহিদদের স্মৃতিসৌধে ‘তালেবান’ লিখল কারা !

১১ সেপ্টেম্বর নিউ ইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার ২০ বছর উপলক্ষে গত সপ্তাহে সাউথ ক্যারোলাইনায় নির্মিত হয় একটি স্মৃতিস্তম্ভ। ওই স্মৃতিস্তম্ভে শনিবার নীল স্প্রে দিয়ে ‘তালেবান’ শব্দ লিখে দেয় কে বা কারা। [ খবর ডেইলি মেইল ]

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়,  স্মৃতিস্তম্ভের দায়িত্বে থাকা ‘আপস্টেট গ্রানাইট সলিউশন’র প্রতিষ্ঠাতা পল নিকোলাস বলেন, কেউ শনিবার গভীর রাতে স্মৃতিস্তম্ভের দুই পাশে মৌলবাদী সংগঠনের নাম স্প্রে করে লিখে দেয়।

তিনি আরও বলেন, আমরা এই স্মৃতিস্তম্ভে সময় ও অর্থ ব্যয় করেছি যাতে সম্প্রদায়কে একত্রিত করা যায়। একই সঙ্গে যারা ২০ বছর আগে হামলায় মারা গিয়েছিলেন তাদের যেন স্মরণ করা যায়। সেই স্মৃতিস্তম্ভে মৃতদের স্মরণে অংশ নিয়েছিলেন কয়েকশ মানুষ। এরপর দিনই সেখানে দেখা মেলে ‘তালেবান’ শব্দ লেখা।

এদিকে রোববার স্মৃতিস্তম্ভ থেকে ‘তালেবান’ লেখা মুছে দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় বিরক্ত প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। এ নিয়ে গ্রিনভিল কাউন্টি শেরিফে অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনাটি ঘটে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার গ্রিনভিল শহরে। এ নিয়ে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দেশটিতে। এমন কাণ্ড কে ঘটিয়েছে তা নিয়ে চলছে তদন্ত।

উল্লেখ্য, গত ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউ ইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলা চালায় আল-কায়েদার জঙ্গিরা। ওই হামলায় দুই হাজার ৯৯৭ জন নিহত হন।

Related Articles

Leave a Reply

Back to top button